1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, পিকআপ উদ্ধার কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফ সিরাপসহ তিন মাদক কারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, শিশু-কিশোরদের উচ্ছ্বসিত অংশগ্রহণ, অভিভাবক সমাবেশ ও বর্ণিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে হবে।”

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বিশেষ অতিথি ও দায়িত্বশীলবৃন্দ:

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

এ ছাড়া অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ, সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট