1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

নাটোরের লালপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর………………………………………

নাটোরের লালপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দীপক কুমার(গনেশ) সরকার(৫২)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার(৮ অক্টোবর ২২)রাত সাড়ে ৯ টার দিকে লালপুর উপজেলার ৬নং দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার বিকালে দীপক তার নিজ কৃষি জমিতে বিষ প্রয়োগ করতে যায়। এ সময় পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য গুনা তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে ঢেকে রাখেন।এ সময় দীপক যাওয়ার সময় ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়ে জমিতে পড়ে থাকে বলে জানা গেছে। পরে রাত হয়ে গেলেও দীপক বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির পাশে ইদুর মারা ফাঁদে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে লালপুর  থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট