1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ কর্মীদের স্বেচ্ছাচারিতা: বিজিবি কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি

আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিশু দুটি আত্রাই থানা হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের মৃত আলহাজ্ব ও মোছা. বিলকিস বেগমের এই দুই সন্তানকে ‘সুজন’ নামে এক ব্যক্তি ফুঁসলিয়ে আত্রাইয়ে নিয়ে আসেন। পরবর্তীতে ওই সুজন সুকৌশলে তাদের আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ফেলে রেখে চম্পট দেয়।

ঘটনার পর শিশুদের প্ল্যাটফর্মে কান্নাকাটি ও ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান। তবে শিশু দুটি তাদের মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছে না। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশু দুটিকে নিরাপত্তা দিয়ে আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে আত্রাই থানার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান—

“স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ এবং পুলিশ হেফাজতে রয়েছে। শিশু দুটির পরিবারের ও স্বজনদের পরিচয় ও সঠিক সন্ধান পেতে আমাদের আইনগত চেষ্টা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকেন অথবা তাদের বিষয়ে কোনো তথ্য জানা থাকে, তবে অতি দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট