1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবপুরে শব্দদূষণ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: জরিমানা ও এক যুবকের কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

শিবপুরে শব্দদূষণ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: জরিমানা ও এক যুবকের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর শিবপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে শব্দদূষণের দায়ে দুটি মামলায় জরিমানা আদায় এবং মাদক সেবনের অপরাধে এক যুবককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

শব্দদূষণ বিরোধী অভিযান:

শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও শিবপুর থানা পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। এতে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’-এর ৮(১) ধারা লঙ্ঘন করে গাড়িতে অনুমোদনহীন অতিরিক্ত মাত্রার বিকট শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ২ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর জন্য চালক ও পরিবহন সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। একই সাথে একটি শব্দদূষণমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ গঠনে আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

মাদকবিরোধী অভিযান ও কারাদণ্ড:

একই দিনে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের অরুন শাহর মাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শিবপুর থানা পুলিশের যৌথ প্রসিকিউশনে অপর একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে আসামি ও তার পরিবারের সামাজিক মান-সম্মানের দিক বিবেচনা করে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি প্রশাসন।

উপজেলা প্রশাসনের বক্তব্য:

শিবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিবপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, জনশৃঙ্খলা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্যের অবক্ষয় থেকে তরুণ সমাজকে বাঁচাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট