1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি শিবগঞ্জে এসআরবি ও বিজিবির পৃথক অভিযান: জাল টাকা, ফেনসিডিল ও ইনজেকশনসহ আটক ৩ পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার

নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. নাসিম, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি এবং শিক্ষার্থীদের সুবিধার্থে নবনির্মিত ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY) বাংলাদেশের তত্ত্বাবধানে ও অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মো. আশরাফুল হোসেন — প্রকল্প প্রতিনিধি, WAMY, মো. আনসার আলী — সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটি, মো. জামিরুল ইসলাম — বিশিষ্ট ব্যবসায়ী ও মো. কাউছার আলী — সমাজসেবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্মিত এই ওযুখানা ও স্যানিটেশন ব্যবস্থা চালুর ফলে মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকা‌বাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট