1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মনোনয়ন দৌড়, সৌজন্য সাক্ষাতে প্রবীন নেতা ইমরানের সাথে সাবেক সচিব - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মনোনয়ন দৌড়, সৌজন্য সাক্ষাতে প্রবীন নেতা ইমরানের সাথে সাবেক সচিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৮৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………..

দেশে আগামী সংসদ নির্বাচন কে ঘিরে নেতা কর্মীদের সাথে দেখা করতে ছুটছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। ব্যাতিক্রম নয় চাঁপাইনবাবগঞ্জ ১ আসনেও, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন সাবেক সচিব জিল্লার রহমান । বেশকিছু দিন থেকে শিবগঞ্জ থানার ৪৩ আসনের প্রতিটি গ্রামে গ্রামে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন ও নৌকার পক্ষে ভোট চাইছেন। এর ধারাবাহিকতায় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ নেতা ইমরান হোসেনের সাথে সাক্ষাত করতে আসেন সাবেক সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমান।

 

সাক্ষাতকালে প্রবীন আওয়ামী লীগ নেতার কাছে নির্বাচনকে ঘিরে বিভিন্ন পরামর্শ নেন। এ সময় স্থানীয় নেতা কর্মী ও প্রবীণ নেতাকে আশ্বস্ত করে বলেন, দল তাঁকে মনোনয়ন দিবে ।

 

তিনি বলেন আমি প্রতিটি গ্রামে নেতা কর্মীসহ সাধারণ জনতার কাছে যাচ্ছেন । স্বতঃস্ফূর্ত ভাবে আমার প্রতি সহমর্মিতা সমর্থন ও উৎসাহ দিচ্ছেন মনোনয়ন পেলে নেত্রীকে আবারো চাঁপাইনবাবগঞ্জ ১ আসনটি উপহার দিতে পারবেন । তবে তিনি মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দিবেন তাঁর পক্ষেই কাজ করবেন ।

 

সাক্ষাতকালে প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের জন্য দলীয় যে সিদ্ধান্ত আসবে এবং দল যাকেই মনোনীত করবেন নেতা কর্মীদের কে নিয়ে মাঠে তাঁর পক্ষে কাজ করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট