1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি নাহিদ দর্জি কৌশলে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্স তাকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ব্যবহৃত একটি সিম্পনী ডি৮৯ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ দর্জি ও তাঁর পলাতক স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালীগঞ্জ থানায় ১৪(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আসামি নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি ফাতেমা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে কালীগঞ্জ থানা পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত জারি থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট