1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, খুলনা: খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানাধীন কলাবাগান এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— খুলনা সদর এলাকার হাজী মহসিন রোডের ফারুক মিয়ার ছেলে মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং টুটপাড়া সরকারপাড়ার মৃত আকবর আলীর ছেলে মোঃ ইব্রাহিম গাজী (৪২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিন ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে। তারা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে খুলনা থানা পুলিশ ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিম তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

Open photo

এসআরবি-৬ জানায়, গ্রেপ্তারকৃত মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে খুলনা আড়ংঘাটা ও সদর থানায় একাধিক গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির মামলা রয়েছে। অন্যদিকে আসামি ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট