1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: দেশব্যাপী চলমান “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর অংশ হিসেবে খুলনায় ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিবেশ রক্ষায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে খুলনা জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) খুলনা জেলা প্রশাসক মিজ্‌ হুরে জান্নাত-এর নেতৃত্বে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম

অভিযানের আওতায় খুলনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণসহ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানগুলোর মধ্যে রয়েছে:

  • নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়

  • হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়

  • গভ. ল্যাবরেটরি হাই স্কুল

  • ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • খানাবাড়ী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সেনপাড়া জহির উদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়

নাগরিকদের প্রতি জেলা প্রশাসনের আহ্বান

অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কেবল একটি নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়; বরং নিজ নিজ পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুলনা জেলা প্রশাসন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট