1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল দাবিতে নেতাকর্মীদের অবস্থান

 রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি। রাজশাহী মহানগর যুবদলে নতুন করে ১৩ নেতার পদায়ন এবং কয়েকজনকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনটির শীর্ষ দুই নেতার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। তাদের স্লোগান ও তীব্র ক্ষোভের মুখে ২৪ ঘণ্টার ব্যবধানে সরে আসে কেন্দ্রীয় যুবদল।

শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেখানে রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান তারা। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান বিক্ষোভকারীরা।

এর আগে শনিবার কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের কমিটিতে নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতির কথা জানানো হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে পদায়নের তালিকা প্রকাশের পরপরই সংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ওঠে। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা, মামলা-হামলা ও কারাভোগ করা পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে। এর জেরেই রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, একটি সংগঠন ছেড়ে আসা নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করা নেতাদের বড় পদ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে।

মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। অথচ বিএনপির রাজনীতি করতে গিয়ে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিনের ত্যাগ ও নির্যাতনের পরও তাদের মূল্যায়ন করা হচ্ছে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।#

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট