1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক অভিযানে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও নগদ টাকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়েছে দুইজনকে। সোমবার ২৩ নভেম্বর ভোরে মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও নগদ টাকাসহ তাদের আটক করে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখা। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে আহসান আলী (৫৫) এবং একই ইউনিয়নের হাউসনগর গ্রামের মো. তোহরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

সোমবার বিকেলে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে যৌথ বাহিনী মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আহসান আলীর বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন এবং নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আহসান আলী ও আব্দুর রহিমকে আটক করা হয়। শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক এই দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসআরবি-৫ জানায়, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকার একটি মামলা রয়েছে। অন্যদিকে, আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আগে থেকেই আরেকটি অস্ত্র মামলা, পাসপোর্ট জালিয়াতির মামলা এবং দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ছয় মাসে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার অভিযানে ১৭টি আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং ১৬ কেজি গান পাউডারসহ মোট নয়জনকে আটক করা হয়েছে। সীমান্তবর্তী এই উপজেলায় অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

৥মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট