
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: দেশব্যাপী চলমান “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর অংশ হিসেবে খুলনায় ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিবেশ রক্ষায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে খুলনা জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত-এর নেতৃত্বে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের আওতায় খুলনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণসহ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানগুলোর মধ্যে রয়েছে:
নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়
হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়
গভ. ল্যাবরেটরি হাই স্কুল
ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়
উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়
খানাবাড়ী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সেনপাড়া জহির উদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়
অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কেবল একটি নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়; বরং নিজ নিজ পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুলনা জেলা প্রশাসন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর