1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর নেই - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর নেই

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইমতিয়াজ আহম্মেদ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে রাজশাহীর সাংবাদিক মহলসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিকদের অভিভাবক ছিলেন সাইদুর রহমান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাইদুর রহমান সাংবাদিকদের অধিকার আদায়, মুক্ত সাংবাদিকতার বিকাশ এবং প্রেসক্লাবের নানা উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজশাহীর স্থানীয় সাংবাদিকতায় দীর্ঘ পথচলার কারণে সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব।

বাদ আসর জানাজা ও দাফন

পরিবার সূত্রে জানা গেছে, মরহুম সাইদুর রহমানের নামাজে জানাজা আজ বাদ আসর রাজশাহীর ঐতিহাসিক দরগাহ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে হেতেমখা গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও সামাজিক প্রতিনিধিরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট