
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি গানপাউডার ও কালো বারুদ সদৃশ গুঁড়া উদ্ধার করেছে র্যাব-৫-এর সদস্যরা।
র্যা বের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসমা কলেজ পাড়া এলাকার একটি আমবাগান থেকে এসব বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি ৮৮০ গ্রাম গানপাউডার সদৃশ গুঁড়া এবং ২ কেজি ১৫০ গ্রাম কালো রঙের বারুদ সদৃশ গুঁড়া।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#