1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন

তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের সমাসপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের সমাসপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সমাসপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় তানোর থানা পুলিশ। পরে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের নির্দেশে এসআই উৎপল কুমার ও এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের সাত সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাসুদকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে তানোরের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিকভাবে তরুণদের সচেতন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট