1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ

রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলা সদরে অবস্থিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার (গতিরোধক) স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটক ও উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল। এ সময় জুলফিকার আলী জুলু খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতার আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়টির একদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যদিকে মূল ভবন থাকায় প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থী সড়ক পারাপার হন। কিন্তু কোনো গতিরোধক না থাকায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অজিত সরকার রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক আঃ কাদেরের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম।

Open photo

এ ছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদুজ্জামান, প্রভাষক সেলিম রেজা, খান মারুফুল হক, বাশির আহম্মেদ লালু, মিলন দেবনাথ, রতন ঘোষ, স্বপন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম মল্লিক, ফাল্গুনি মুখার্জি, অমলেন্দু বিশ্বাস, অনুপ কুমার পাল, তাজমা খাতুন, মোঃ কামরুজ্জামান, সঞ্চিতা গাইন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিভাষ কুমার দাস, আসাদুজ্জামান সরদার, তুষার কান্তি দত্ত, খান জাহিদুল কবীর, মাওঃ ইমদাদুল হক, মোঃ আমিরুল ইসলাম, সেকেন্দার আলী, কাকলি পাল, ললিতা রানী হালদার, গীতা রানী বিশ্বাস, সীমা হালদার, হেমালতা বিশ্বাস, ভারতী দাস, প্রেমানন্দ অধিকারী, মীর আলী হোসেন, মিতালি মন্ডল, এসকে কুদরত আলী, বেল্লাল শেখ, মিজানুর রহমান, মহিউদ্দিন শেখ, হেকমত আলী, জেলা যুবদল সদস্য তরিকুল ইসলাম রিপন ও নাঈম আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট