1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি স্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শিরোইল কলোনি যুব সমাজের উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন ও রানার আপ দল: টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে এসএম ট্রেডিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ রানার আপ হয়।

পুরস্কার বিতরণ ও প্রধান অতিথির বক্তব্য: বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, “বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ সৃষ্টিতে নানা পদক্ষেপ নিয়েছে। তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচ চর্চার বিকল্প নেই।”

তিনি আরও জানান, রাজশাহীতে ক্রীড়া খাতের মানোন্নয়নে নগরীর বিভিন্ন ওয়ার্ডের খেলার মাঠের উন্নয়ন এবং নতুন ফুটসাল (Futsal) কোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Open photo

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের ঘোষণা: বক্তব্যে রাসিক প্রশাসক জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। তিনি নগরবাসীকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং জমানো পানি দ্রুত অপসারণের উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ: চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মনিরুজ্জামান শরীফ, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জুসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট