1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: ‘মাদকমুক্ত যুবসমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে থানা পুলিশের আয়োজনে দিনব্যাপী এক হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তানোর মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে কমিউনিটি পুলিশিং সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন দল অংশ নেয়। সকাল থেকেই মাঠে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দিনব্যাপী প্রতিযোগিতা শেষে তানোর পৌরসভা ও কামারগাঁ ইউনিয়ন দল ফাইনালে মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৩ পয়েন্টের ব্যবধানে কামারগাঁ ইউনিয়নকে পরাজিত করে তানোর পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ট্রফি বিতরণ ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান।

এ সময় তিনি বলেন, “যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা। ভবিষ্যতেও তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট