
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ কামাল উদ্দিন সরকার – সভাপতি, জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটি
দেলোয়ার হোসেন দুলাল – সিনিয়র সহ-সভাপতি
আশিকুল ইসলাম ডলার – ভারপ্রাপ্ত সেক্রেটারি
কামুসা – সহ-সাংগঠনিক সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান – কোষাধ্যক্ষ
মোহাম্মদ ইমন আলী – ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
এছাড়াও জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠককালে নগরীর সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে কুশল বিনিময় করা হয়।#