1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফল প্রকাশ করা হয়েছে। এতে রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১১১ জন পরীক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৭৭ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন ফল প্রকাশের তথ্যটি নিশ্চিত করেন।

পুনর্নিরীক্ষণের ফলাফলের মূল তথ্য:

  • গ্রেড পরিবর্তন: মোট ৬৩৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

  • ফেল থেকে জিপিএ-৫: অবিশ্বাস্যভাবে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী।

  • মোট খাতা চ্যালেঞ্জ: এবার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছিল। এছাড়া ব্যবহারিক খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছিল ২৩ হাজার ৫১৮টি। মোট ১ লাখ ২২ হাজার ২২৮টি পত্রের জন্য শিক্ষার্থীরা আবেদন করেন।

Open photo

সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এ বছর বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত সাত বছরের মধ্যে এবার রাজশাহী বোর্ডে এসএসসিতে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০.৩৭ শতাংশ, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশে—যা আগের তুলনায় প্রায় ২৬.৭ শতাংশ কম।

উল্লেখ্য, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়। পরবর্তীতে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা নির্ধারিত ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট