
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৌলতপুর আলিম মাদ্রাসার হেফজ বিভাগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০টায় মাদ্রাসার চতুর্থ তলায় অবস্থিত হেফজ বিভাগের অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেফজ বিভাগের সহকারী শিক্ষক মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। এতে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, “মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মাওলানা কবির হোসাইন — সিনিয়র শিক্ষক ও পরিচালক, হেফজ বিভাগ
আলহাজ্ব মাওলানা আবুল হাসান — সিনিয়র সহকারী মৌলভী
মাওলানা মোঃ মিজানুর রহমান — শিক্ষক
মাওলানা জাহাঙ্গীর হোসাইন — শিক্ষক
মোড়ল জাহিদুর রহমান
সেলিম হোসেন
হাফেজ মোঃ আসাদুল ইসলাম — শিক্ষক, হেফজ বিভাগ
হাফেজ আল আমিন আরাফাত — শিক্ষক, হেফজ বিভাগ
এছাড়াও নিয়ামত সহ স্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান।#