1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: জীবন-জীবিকা ও পর্যটনে ফিরছে গতি চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও অপহরণের অভিযোগ: হুমকির মুখে পরিবার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্ত রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ ৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা

রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (NBCF) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (CGED)-এর যৌথ উদ্যোগে সারাদেশে ১ লক্ষ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মো: মিজানুর রহমান মিনু, এমপি (মাননীয় ভূমিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. খোন্দকার মোঃ ফয়সাল আলম (অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন  প্রকৌ. জুনায়েদ আহমেদ (প্রধান সমন্বয়কারী; প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, NBCF)।

বৃক্ষরোপণের নির্ধারিত স্থানসমূহ: কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পদ্মা নদীর পাড়ে এসব তালগাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে তালগাছের চারা হস্তান্তর করেন।

বিশেষ অতিথিবৃন্দ: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, CGED-এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব, NBCF-এর সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আমীরুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট