
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (NBCF) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (CGED)-এর যৌথ উদ্যোগে সারাদেশে ১ লক্ষ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মিজানুর রহমান মিনু, এমপি (মাননীয় ভূমিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. খোন্দকার মোঃ ফয়সাল আলম (অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রকৌ. জুনায়েদ আহমেদ (প্রধান সমন্বয়কারী; প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, NBCF)।
বৃক্ষরোপণের নির্ধারিত স্থানসমূহ: কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পদ্মা নদীর পাড়ে এসব তালগাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে তালগাছের চারা হস্তান্তর করেন।
বিশেষ অতিথিবৃন্দ: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, CGED-এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব, NBCF-এর সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আমীরুল ইসলাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর