1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের আগুনে পুড়লো দোকান, ৮ লক্ষাধিক টাকার ক্ষতি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের আগুনে পুড়লো দোকান, ৮ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………

নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের দেয়া আগুনে একটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানীর প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় আলতাদিঘী’র পাড়ে আবৃত্তি ভ্যারাইটি ষ্টোরে এই ঘটনা ঘটে। পরিবারের উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভুত হওয়ায় দিশেহারা ওই পরিবার।

 

ক্ষতিগ্রস্ত বজলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম জানান, ২৭ সেপ্টেম্বর রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়ী যান আশরাফুল ইসলাম। ২৮ সেপ্টেম্বর ভোর রাত্রি সাড়ে ৫ টার দিকে দোকানে আগুন ও ধোয়া দেখতে পেয়ে তাদের বাড়ীতে খবর দিলে ভুক্তভোগী আশরাফুল,স্ত্রী বুলবুলি ও শশুর মোতারফ হোসেন দোকানে এসে অগ্নিকান্ড নিভানোর চেষ্টা করে, ততক্ষনে দোকানের ফ্রিজ, কফি মেশিন, কফি, বড় স্ট্যান ফ্যান, গিফট আইটেম কসমেটিকস সহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়।

 

এ সময় দোকানে থাকা নগদ ৫ হাজার ২ শত টাকা পুড়ে যায়। আশরাফুল আরও জানান, আগুনে পুড়ে সব হারিয়ে আমি এখন পথে বসার উপক্রম হয়েছি, কি করবো আর কোথায় যাব ভেবে পাচ্ছিনা, যেহেতু দোকানের শেষ অংশ অক্ষত ও বিদ্যুৎ সংযোগ ছিল, তাই এটি বৈদ্যুতিক কারণে নয়, বরং শত্রæতার করে আমার প্রতিপক্ষরা এইটি করতে পারে বলে আমার আশংকা। ভুক্তভোগী বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যদিও উপজেলা নির্বাহী অফিসার বরাবারে একটি আবেদন করলে সেটি আমাকে মার্ক করা হয়েছে, আমরা থানা পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে সর্বাত্বক চেষ্টা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট