1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 118.01761; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, জনবল সংকট, সরঞ্জামের অভাব ও নানা অনিয়ম বিষয়ে  সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  এ ব্যাপারলে জেলা সিভিল সার্জন কার্যালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই বিষয়ে
মঙ্গলবার (২১ জুলাই) সকালে  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তদন্ত কমিটির আআহ্বায়ক সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ওয়ার্ড, স্টোর, হাসপাতাল চত্বর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় তারা চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। হাসপাতালের ভেতরে দালালদের উপস্থিতি, বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ, ওষুধ সরবরাহ, জনবল সংকট, চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ও খতিয়ে দেখা হয়।
জানা গেছে, গত ১৮ ও ১৯ জুলাই বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট,সরজ্ঞমাদির অভাবসহ৷ বিভিন্ন  বিষয়ে দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন  গণমাধ্যমে  সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসায় জেলা সিভিল সার্জনের নির্দেশনায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হলো  তদন্ত কমিটির বহৃবায়ক ডাঃ তৌহিদুল ইসলাম জানান। তিনি  আরো বলেন  সরেজমিনে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত চিত্র তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট