1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর E.S ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান,ভাটা মালিক ইদবার গুনলেন ১ লাখ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

লালপুর E.S ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান,ভাটা মালিক ইদবার গুনলেন ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর-নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর নামক এলাকায় পদ্মা নদীর চর এবং কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় E.S ইটভাটার মালিক ইদবার আলী (৫৩)কে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।রবিবার(১৯শে জুলাই ২০২৬)সকালে লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন সংবাদ কর্মীদের জানায়, উক্ত অভিযানে লালপুর থানার পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর লালপুর উপজেলার একটি চৌকস টিম সহযোগিতা করেছেন।​কৃষিজমি,পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এই জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট