1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ স্থানীয়দের বাধা, অনিয়মের সত্যতা স্বীকার প্রকৌশলীর

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে সুলতানগঞ্জ এলাকায় চলমান নির্মাণকাজে বাধা দিলে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ড্রেন, সড়ক ও একটি সেতু নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এলিজা এন্টারপ্রাইজ। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত অংশে সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সিডিউল অনুযায়ী বালি ও ইটের খোয়া ব্যবহার না করে মাটি ও নিম্নমানের রাবিশ দিয়ে রাস্তার বেজ ভরাট করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ বলেন, “রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। অথচ পৌরসভার তদারকি কার্যত নেই বললেই চলে।” অলকার মোড় এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, “নতুন রাস্তার চেয়ে আগের রাস্তাই ভালো ছিল। বালির পরিবর্তে মাটি ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ চললে প্রথম বর্ষাতেই রাস্তা ভেঙে যাবে। তাই আমরা মানসম্মত কাজের দাবিতে নির্মাণকাজে বাধা দিয়েছি।”

Open photo

এ বিষয়ে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ ও কাজে বাধা দেওয়ার বিষয়টি যৌক্তিক। ঠিকাদারকে সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।”

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি সিডিউল অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট