1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন আইজিপি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম মোকাবেলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির ৪২ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৬ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশকে তাদের সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের উর্ধ্বে থেকে মামলা তদন্ত, সকল শ্রেণীপেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জনগনের আস্থা ও ভালোবাসাই হলো বাংলাদেশ পুলিশের বড় শক্তি। সততা, ন্যায় নিষ্ঠা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ অবস্থান নেয়া তোমাদের নৈতিক কর্তব্য। সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। পুলিশের প্রধান ও প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সমাপনী কুচকাওয়াজে ক্যাডেট এসআইরা তাদের প্রশিক্ষনের নানা কৌশল প্রদর্শন করে যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমান সহ পুলিশ বিভগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উল্লেখ্য, সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট