
নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি (রূপসা): কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী স্মিতা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার চিকৎসায় প্রচুর পরিমান অর্থের প্রয়োজন। উক্ত বিদ্যালয়ের এ্যলামনাই আ্যসোসিয়েশন অসুস্থ্ ছাত্রী স্মিতার চিকিৎসার জন্য পাশে দাড়িয়েছে। তার চিকিৎসার জন্য ঈদের ৪র্থ দিন ৩১ মে বিকালে বিদ্যালয় চত্বরে তার পিতা সৈয়দ শাহিনুরের হাতে চিকিৎসা বাবদ এ্যলামনাই আ্যসোসিয়েশন পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এবং পরবর্তী চিকিৎসার জন্য আ্যসোসিয়েশন তার পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যলামনাই আ্যসোসিয়েশন সভাপতি আহমেদুল কবির চাইনিজ, যুগ্ন সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লা ফরাজি, সাংকৃতিক সম্পাদক এইচ এম মাসুদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেসবা উদ্দিন সেলিম, প্রচার সম্পাদক মুন্না সরদার, উপ অর্থ সম্পাদক মহিউদ্দিন লিটু, উপ সাংকৃতিক সম্পাদক মাসুদুর রহমান , বিশিষ্ট ব্যাবসায়ী সেলিম মোল্লা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খান ওলিয়ার রহমান, নাজমুল হোসেন সোহাগ, আহম্মদ, তাহসিন, প্রমূখ।#