1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতে নওগাঁর পত্নীতলায় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিফাত আরা।উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, আনসার ও ভিডিপি অফিসার বুলবুলি খাতুন,ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.তোফাজ্জল হোসেন প্রমূখ।

কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কসাই, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না হলে চামড়ার গুণগত মান নষ্ট হয় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তাই কোরবানির পরপরই নির্ধারিত নিয়মে চামড়ায় লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এসময় পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট