1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত (৪৮তম বিসিএস স্বাস্থ্য) চিকিৎসক ডাঃ নাসিরের ওপর বর্বরোচিত ও কাপুরচিত হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯-৫-২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই মানববন্ধনে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন-“চিকিৎসকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জীবনের ঝুঁকি নিয়ে যারা মানুষকে সেবা দেন, তাদেরই যদি কর্মস্থলে নিরাপত্তা না থাকে, তবে চিকিৎসাসেবা ভেঙে পড়বে। আমরা ডাঃ নাসিরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

বক্তারা অবিলম্বে দেশের সকল সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্সসহ কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সার্বক্ষণিক জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট