
বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নটির সুবিধাভুগি দেড়হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। সোমবার (১৮-০৫-২০২৬) চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেণ উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।
উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার। ট্যাগ অফিসার মাহামুদুল রহমান কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার জানান, সকাল থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দুস্থদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করেন। বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষ। প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে-বাঘা পৌরসভায় ৪ হাজার ৬২৫,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮৫, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৫, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবারকে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রূপ ফিটিং (ভিজিএফ)’র চাল পাবে। প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান,সোমবার থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। #