1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারা দেশে ১৫ শতাংশ ছাড়িয়েছে করোনা শনাক্তের হার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সারা দেশে ১৫ শতাংশ ছাড়িয়েছে করোনা শনাক্তের হার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর অনলাইন ডেস্ক………………….

দেশে করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। আজ শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশে।

 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

 

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ  শুক্রবার ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

 

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭১ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৭৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

 

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং আরো সচেতন হতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট