1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা পর্যায়ে গঠিত কমিটির প্রস্তুতিমূলক সভা সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

নয়া উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শোভন কুমার পাল, ইউপি চেয়ারম্যানগণ- আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, শিক্ষক আব্দুর রাকিব, মোঃ হাতেম তাইসহ অন্যান্য সুধীজন।

সভায় আলোচনান্তে নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দ্রুত নাম নিবন্ধন করার জন্য জোড়ালো আহবান জানান অনুষ্ঠানের সভাপতি। ১২ হতে ১৪ বছরের বালক ও বালিকাদের ৮ ইভেন্টে মেলে ধরার এ সুযোগ। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৬ ইং।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট