1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ২৮তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাথী গ্ৰামে ডাঃ আশরাফ আলী চৌধুরী স্কুল প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাড়িয়াগাথী গ্ৰামের কৃতি সন্তান আবু সাঈদ চৌধুরী। আন্ধেরী হিলফি বন জার্মানীর সার্বিক সহযোগিতায়, মেডিকেল সাপোর্ট প্রদান করে দিনাজপুরের গাওসুল আযম চক্ষু হাসপাতাল-এর অভিজ্ঞ চিকিৎসক দল।
শিবিরে শতাধিক অসহায় ও দরিদ্র রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হয়।
Open photo
এ সময় আয়োজক আবু সাঈদ চৌধুরী বলেন, সমাজের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব। তিনি আরো বলেন এই চক্ষু শিবিরের মাধ্যমে দীর্ঘ ২৮ বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এখন পর্যন্ত প্রায় ১০ হাজার লোকের চোখের ছানি অপারেশন করিয়েছি বিনামূল্যে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও দাঁড়িয়াগাথী গ্ৰামের যুবকেরা চক্ষু শিবির পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট