1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৫ - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহতের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরের আলম।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে মো. ইউসুফ (৪৫) ও মো. শাকিলকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে আহত তিনজনকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
গত শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নিহত হন। আহত বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট