1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় জামাত -বিএনপির সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৭ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

কুষ্টিয়ায় জামাত -বিএনপির সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৭

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খোকসা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাশালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের চারজন সমর্থক রয়েছেন। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের সমর্থকরা ভোট চাইতে গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য বুধবার সকালে মাশালিয়া বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সূত্রমতে, বৈঠকে প্রাথমিক সমঝোতা হলেও বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছেন। জয়ন্তীহাজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, সালিশ শেষে জামায়াতের কর্মীরা বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়।

অন্যদিকে, ইউনিয়ন জামায়াতের আমির আকমল হোসেন দাবি করেন, বিএনপির এক কর্মীর হামলার পরই সংঘর্ষ শুরু হয়। খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাশালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট