1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মামলার ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর নৃশংস হত্যার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মামলার ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর নৃশংস হত্যার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম থেকে…………………..

গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ১০ টার পর গলায় রশি প্যাচিয়ে ভ্যান চালক রতন মিয়া (২৮) কে হত্যা করে লাশের কোমরে প্লাস্টিকের বস্তা পেচিয়ে বালুর বস্তার সাথে বেধে দুধকুমার নদীতে ফেলে দেয়। ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ লাশ ভেসে উঠার খবর পেয়ে ভূরুঙ্গামারী_থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিভিল সার্জন কুড়িগ্রাম বরাবর প্রেরণ করেন।

 

পুলিশের তাৎক্ষনিক প্রচেষ্টায় পরিবারের লোকজন লাশ সনাক্ত করে থানায় এজাহার দাখিল করে। পরবর্তীতে ভূরুঙ্গামারী থানা পুলিশের প্রাথমিক ও তাৎক্ষনিক তদন্তে  চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী থানার, হেলোডাঙ্গা গ্রামের মোঃ আলতাফুর (৩৮) কে ১৮ সেপ্টেম্ব ২০২২ তারিখ দুধকুমার নদের পুর্বপার (মাহিগঞ্জ চান্দুনিয়া) চর থেকে গ্রেফতার করে। আসামীর নিকট থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলতাফুর ভূরুঙ্গামারী থানার ২০০৯ সালের একটি হত্যা মামলার এজাহার নামিয় আসামী।

 

আসামীর স্বীকারোক্তি মোতাবেক সহযোগী আসামী কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী থানার, চর বারুইটারী গ্রামের মোঃ আসাদুল হক (৩৫), কে গ্রেফতার করা হয়।

 

এসপি আল আসাদ মোঃ মাহফুজুল হক বলেন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট