1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে প্রায় ৫ হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার-৫ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

নাটোরের লালপুরে প্রায় ৫ হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার-৫

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর………………

নাটোরের লালপুরে পৃথক পৃথক ২ টি অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী,সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার (১৯শে সেপ্টেম্বর-২০২২)দুপুরে র‌্যাবের দেওয়া প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত লালপুর উপজেলার বড়বাহাদুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪,হাজার ৯শ’ লিটার চোলাই মদ জব্দ সহ ৫ জনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন,লালপুর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের মৃত শুকলার ছেলে শ্যামপদ পাহাড়ী (৫৫), শ্যামপদ পাহাড়ীর ছেলে বিকাশ পাহাড়ী(৩২),সুদীর পাহাড়ীর ছেলে বিনোদ পাহাড়ী (৩৫), মৃত শ্রীপদ পাহাড়ীর ছেলে সুদীর পাহাড়ী(৬০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলী ফার্ম এলাকার রমেশ বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৩৫)।

 

র‌্যাব আরোও জানান, আটকৃতরা সবাই পেশায় মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদ তৈরী করে নিজেদের কাছে সংরক্ষণে রেখে বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে সোমবার সকালে সেখানে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৪,৯০০লিটার চোলাই মদসহ ওই ৫জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে চোলাই মদ তৈরী ও বিক্রির কথা স্বীকার করে।

 

এ ঘটনায় লালপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১)সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত চোলাই মদ থেকে ২৫০(দুইশত পঁঞ্চাশ) মিলি লিটার করে ২৪টি প্লাস্টিকের বোতলে মোট ৬ লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য পাঠানো হয়েছে।অবশিষ্ট মদ ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট