1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় জামায়াতের যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

পত্নীতলায় জামায়াতের যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াত ইসলামী নজিপুর পৌর যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে নজিপুর পৌর যুব বিভাগের উদ্যোগে যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭নওগাঁ-২ (পত্নীতলা–ধামুইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, প্রবীণ জামায়াত নেতা  সাবেক উপজেলা আমির  ডা. আবু ওবায়দা। নজিপুর পৌর আমির মোফাস্সেল হক। আরও উপস্থিত ছিলেন  শামিম চৌধুরী, মারুফ হোসেন, ডা. মনির হোসেন, আহসান উল্লাহ, ছোটনসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট