1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতে শিবগঞ্জে দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতে শিবগঞ্জে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): বিএনপি সাবেক চেয়ারপার্সন ও সাবেক  প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কানসাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে কানসাট বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কাণ্ডারি ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট এ শূন্যতা পূরণ হবার নয়। তাকে হারিয়ে গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এ কাজটি যখন আমরা পূর্ণরূপে করতে পারব তখনই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিকের যোগ্যতা অর্জন করতে পারব।
Open photo
স্থানীয় ওয়ার্ড বিএনপির সোহবুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ বিশ্বাস ও স্বেচ্ছাসেবকদল নেতা নাইমুল হকসহ অন্যরা।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিভিন্ন এলাকার মহিলারা অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট