1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

পত্নীতলায় ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে ঐক্যের বার্তা দেখা গেছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল সব ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সবাই একত্রিত হওয়ার অঙ্গীকার করেছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকালে উপজেলার বাকরইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা একত্রে অংশগ্রহণ করেন।

নেতারা বলেন, দল ও দেশের স্বার্থে এখন ঐক্যের কোনো বিকল্প নেই। তারা জানান, অতীতের সব ভুল বোঝাবুঝি পেছনে ফেলে সাধারণ মানুষের ভোট ও সমর্থন আদায়ের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

সভায় বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। পত্নীতলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। স্থানীয় নেতাকর্মীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগে বিএনপির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, স্থানীয় সাধারণ মানুষের মাঝেও বিএনপির এই ঐক্যবদ্ধ অবস্থান ইতিবাচক সাড়া ফেলেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই ঐক্য ও সংগঠনের শক্তিতেই পত্নীতলায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ – ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান, জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার। নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, বিএনপি নেতা আঃ সালাম, মিজানুর রহমান, এম আর মোস্তফা, বেলাল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন, ছাত্রদল নেতা রাকিবুল হাসানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

বিএনপি নেতা মিজানুর রহমান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবো। সামসুজ্জোহা খান জোহা বলেন, “আমাদের মধ্যে অনেক নেতা আছেন যারা এমপি হওয়ার যোগ্যতা রাখে কিন্তু নমিনেশন একটাই সবাইকে তো দিতে পারবে না তাদের পক্ষ থেকে আমাকে দিয়েছে তাই আমি পেয়েছি কিন্তু আমি পাইনি আমরা সবাই পেয়েছি, আমাদের মধ্যে কোন বিভক্তি নেই, আমি আপনাদের অনুরোধ জানাবো এটা নাজিবুল্লাহ গ্রপ, এটা সাফি গ্রুপ, জোহা গ্রুপ এসব বাদ, আজ থেকে আমরা সবাই বিএনপি, সবাই মিলে নির্বাচন পরিচালনা কমিটি করবেন ওরা তো নাজিবুল্লাহ গ্রুপ ওদের নেওয়া যাবেনা এরকম যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে , আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে এক হলাম ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট