1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 রাজশাহীতে ১৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

 রাজশাহীতে ১৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৬ দিন কবরে থাকার পর, আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হলো শিশু আব্দুল্লাহর মরদেহ। আজ (সোমবার) রাজশাহীর কর্নহার থানার উত্তর লক্ষ্মীপুরস্থ গোরস্থান থেকে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম চক্রবর্তির উপস্থিতিতে লাশটি উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর আব্দুল আজিজ, ওসি (তদন্ত) কর্ণহার থানা, আ: মতিন, শহিদুল ইসলাম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), মোঃ আরিফ সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড সদস্য, আশরাফুল ইসলাম ৬নং ওয়ার্ড সদস্য, মসজিদের ইমাম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আজ দুপুরে প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি তোলার সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। আব্দুল্লাহর মা ও স্বজনরা এখন কেবল ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ১৬ দিন পূর্বে আব্দুল্লাহর মৃত্যু হলে স্বাভাবিক মৃত্যু মনে করে তাকে দাফন করা হয়।  আব্দুল্লাহর  মায়ের দাবি করে বলেন, এটি  একটি অস্বাভাবিক মৃত্যু । তার অভিযোগ, আব্দুল্লাহর সৎ মা তাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন। ছেলে আব্দুল্লাহর  মৃত্যুর সঠিক কারণ জানতে এবং ন্যায়বিচারের আশায়  পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করে মা। সে প্রেক্ষিতেই  লাশ উত্তোলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।#

#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট