1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

নওগাঁয় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের নওজোয়ান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।

জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।  জানাজার আগে বক্তারা ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন এবং তাকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে উল্লেখ করেন।

জানাজা শেষে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বেশ তৎপর রয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সবাইকে শান্ত থাকার আহবান জানন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট