1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ড. আব্দুর রহমান মুহসেনী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ড. আব্দুর রহমান মুহসেনী

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, রাজশাহী : বরিশালের মীরগঞ্জে আমার বাংলাদেশ পার্টি-(এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বিএনপির নেতা কর্মীদের হামলা তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির রাজশাহী জেলা ও মহানগর সমন্বয়ক ড. আব্দুর রহমান মুহসেনী। এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি। আজ সোমবার বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ প্রতিবাদ ও দাবি জানান তিনি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর নির্মাণকাজ পাওয়া ঠিকাদারের কাছে ‘স্থানীয়রা চাঁদা দাবি করেছে’ গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা চায় সন্ত্রসীরা। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।

এ সময় এবি পার্টি ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এ সময় বিএনপির নেতা কর্মীরা এ হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে।

ড. মুহসেনী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরণের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। এটি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট