1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ইউএনও শূন্য দুর্ভোগ বাড়ছে জনসাধারণের - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা

আত্রাইয়ে ইউএনও শূন্য দুর্ভোগ বাড়ছে জনসাধারণের

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই থানা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শুন্য রয়েছে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। এ উপজেলার ৮ টি ইউনিয়নে দুই লাখের অধিক মানুষের বসবাস। জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় একদিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য রয়েছে। ইউএনও কামাল হোসেন গত ০১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাবার পর চার মাস রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান এবং প্রায় দুই মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন। সেবা গ্রহিতাদের মতে, শুন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে।

জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল। আত্রাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে মোটামুটি দায়িত্ব পালন করছেন।’ তবে পূর্ণাঙ্গ অফিসার পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে উল্লেখ করে দ্রুত ইউএনও নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনোরুপ গাফিলতি নেই। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শুন্য এ পদ পূরণ হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট