1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

পত্নীতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁর পত্নীতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা ও নজিপুর  পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক  সম্পাদক  নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পৌর মহিলা দলের সভানেত্রী  মাহফুজা খাতুন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ওমর ফারুক ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট