1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ। সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আত্রাই থানার ওসি মো. মুনসুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. পি এম কামরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সফল উদ্যোক্তা মো. সলেমিন এবং ডা. মির্জা মো. নাদিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্প্রচার ও বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়া ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান, কৃমিনাশক বিতরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট