1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ১১০ অসহায় পরিবারের মাঝে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

গোদাগাড়ীতে ১১০ অসহায় পরিবারের মাঝে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অসহায়, দুঃস্থ, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা ১১০টি পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বল্প পুঁজি দিয়ে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা এবং ধীরে ধীরে মূলধন গঠনের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন প্রতিটি পরিবারকে ছয়টি ডিমপাড়া মুরগী ও দুটি ক্রমবর্ধমান বয়সের মুরগী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খাচাসহ মুরগী প্রদানের মূল উদ্দেশ্য হলো সহজ ব্যবস্থাপনায় মুরগী লালন-পালন করা, হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমানো এবং স্বল্প জায়গায় পালন সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি স্বল্প ব্যয়ে লাভজনক মুরগী পালন শুরু করতে উপকারভোগীদের উৎসাহিত করাই এই প্রকল্পের লক্ষ্য। প্রাপ্তবয়স্ক ও ডিমপাড়া মুরগী দেওয়ার কারণে উপকারভোগীরা দ্রুত ফল পাবে এবং তাতে তাদের আগ্রহ বাড়ার পাশাপাশি মূলধন তৈরিতেও সহায়তা করবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও ) ফয়সাল আহমেদ বলেন, এই কার্যক্রম আমাদের ক্ষুদ্র প্রয়াস হলেও এটি উপকারভোগী পরিবারগুলোর আয়ের পথ সুগম করবে বলে আমরা বিশ্বাস করি। স্বাবলম্বী হওয়ার যাত্রায় তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। সামান্য সহায়তাও যদি একটি পরিবারকে এগিয়ে যেতে সাহায্য করে, তবে সেটাই আমাদের প্রশাসনিক সাফল্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সদরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ওয়ারিসুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং উপকারভোগীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট