1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় আজিজুল বারী হেলালের নৈহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, পথসভা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

রূপসায় আজিজুল বারী হেলালের নৈহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, পথসভা 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল নির্বাচনী প্রচারণা উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি (দেবীপুর-নেহালপুর) নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আনন্দ মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা ২১ নভেম্বর শুক্রবার বিকালে উক্ত ওয়ার্ডের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।  মিছিলটি দেবীপুর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রূপসা মহিলা কলেজ মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান।

জেলা বিএনপির সাবেক সদস্য ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম রবি”র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফসার তালুকদার, শেখ জহিরুল হক শারাদ, মাহফুজুর রহমান, হালিম মোড়ল, জালাল শেখ, আবু মুসা হাওলাদার, জাহাঙ্গীর মোল্যা, মোঃ রাজন শেখ, রাজু দাস, সত্তার মোল্যা, মাধব পাল, মনিশংকর রায়, মেহেদী হাসান, ফারুক হোসেন, ইসলাম ফকির, জামাল মোল্যা, আরমান শেখ, আলামিন, রউফ মোল্যা, বাবু শেখ, রাসেল শেখ, আজমল হোসেন, সজল শেখ, মনিরুল ইসলাম টুটুল, কবির মল্লিক, মোস্তফা শেখ, ফয়সাল শেখ, শহিদুল ইসলাম, নুর ইসলাম, পলাশ, জাহিদ মোল্যা, রসূল গোলদার, মামুন, ইয়াসিন হাওলাদার, মাসুম শেখ, ইলিয়াস শেখ, রাজু মোড়ল, আকাশ তালুকদার, আকাশ পাইক, আল মামুন কোরাইশী, আনোয়ার, সাথী, বিথি, মুক্তা, তাসলিমা, ময়না প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট